বিবস্ত্র হয়ে ভাইরাল হওয়া যুবক আটক

২৫ আগষ্ট, ২০২০ ২৩:৪৫  
চট্টগ্রামে বিবস্ত্র হয়ে নারীর সঙ্গে অশালীন আচরণের অভিযোগে এক কিশোরকে (১৪) আটক করেছে পুলিশ। ফেসবুকে এ–সংক্রান্ত ছবি ও ভিডিও ভাইরাল হলে পুলিশ নিজ উদ্যোগে তাকে আটক করে। মঙ্গলবার (২৫ আগস্ট) রাত ৮টার দিকে বাবলু নামে ওই কিশোরকে নগরের আগ্রাবাদ থেকে আটক করা হয়। আটক বাবলু সদরঘাট থানার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেন এলাকার জোসনার ছেলে বলে জানিয়েছে পুলিশ। ফেসবুকে ভাইরাল হওয়া ছবিতে দেখা যায়, একটি ভবনের নিচে এক নারী দাঁড়িয়ে আছেন। দূরে বিবস্ত্র অবস্থায় অশ্লীল অঙ্গভঙ্গিরত এক কিশোর। তার পেছনে দুই নারীকেও দেখা যায়। সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পোস্ট বলছে, ওই দুজন কিশোরটির মা ও বড় ভাইয়ের স্ত্রী। পুলিশ ও স্থানীয় সূত্র জানিয়েছে, আবদুর রাজ্জাক প্রকাশ ভেইঙ্গা ও জোসনার পরিবার পশ্চিম মাদারবাড়ি এলাকায় টং ফকির শাহ মাজার লেন এলাকায় বসবাস করেন। তাদের মধ্যে ২০১৪ থেকে নানা বিষয় নিয়ে বিরোধ চলে আসছে। প্রায়সময় দুই পরিবারের মধ্যে ঝগড়াও হয়। ঝগড়া হলে দুই পক্ষই এমন অশ্লীল অঙ্গভঙ্গি করে একঅপরকে গালাগাল করে থাকে।